BDentry সম্পর্কে
About BDentry
BDentry হলো বাংলা ডাটা এন্ট্রির জন্য একটি ওয়েব টুল। এখানে আপনি বাংলায় বলে টেক্সট লিখতে পারেন, তারপর সেই টেক্সট থেকে সহজেই শিট বানাতে পারেন। লক্ষ্য একটাই: বারবার টাইপ করার সময় বাঁচানো।
কী কী করা যায়
- Voice → TXT: ফোনের কিবোর্ডের মাইকে বাংলায় বলুন, লেখা তৈরি হবে। কাস্টম কমান্ড দিয়ে যতিচিহ্ন ও নতুন লাইন বসানো যায়।
- TXT → Sheet: লেখাকে টেবিলে সাজিয়ে CSV, Excel, Word বা PDF হিসেবে ডাউনলোড করা যায়।
- প্রজেক্ট ও Backup: একাধিক প্রজেক্ট সংরক্ষণ করুন এবং Backup ফাইলে নিরাপদে রেখে দিন।
আপনার ডেটা আপনার কাছেই
সব কাজ আপনার ব্রাউজারেই হয়। আপনার লেখা আমাদের সার্ভারে জমা হয় না এবং অ্যাকাউন্ট খোলার দরকার নেই। বিস্তারিত জানতে গোপনীয়তা নীতি দেখুন।
শুরু করবেন কীভাবে
প্রথমবার ব্যবহার করলে ম্যানুয়াল আর ভিডিও দেখে নিন। কোনো পরামর্শ বা সমস্যা থাকলে আমাদের জানান।
আগের নাম EasyEntry, এখন BDentry.com।